ঢাজা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ : ১২ জন

জেলার পাকুন্দিয়া উপজেলায় আজ ১২ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কিশোরগঞ্জের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ১২জন শারীরিক প্রতিবন্ধী নারী- পুরুষ- শিশুর মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

‘কাজের ক্ষেত্র নিয়ে কখনো সংকীর্ণ ভাবনায় বিশ্বাসী ছিলাম না’- পূর্ণিমা

কিশোরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ : ১২ জন

সপ্রকাশিত হয়েছে: ০৭:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫