ঢাজা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরের ৫ বছরে সবচেয়ে কম পাস কুমিল্লা বোর্ডে

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১২১ শেয়ার

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাস করেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সকাল ১০টায় সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন।

কুমিল্লা বোর্ডে এ বছর বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২৬ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৬ হাজার ২৫১ জন পাস করেছে, যা ৬২ দশমিক ৬৪ শতাংশ।

মানবিক বিভাগে ৪৮ হাজার ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০ হাজার ৫৯০ জন। পাসের হার ৪৪ দশমিক ০৮ শতাংশ।

বিজনেস স্টাডিজে (ব্যবসায় শিক্ষা) অংশ নেয় ২৭ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী; এর মধ্যে ১১ হাজার ৮১৬ জন পাস করেছে, যা ৪৩ দশমিক ৯০ শতাংশ।

কুমিল্লা বোর্ডে ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯, ২০২২ সালে ৯০ দশমিক ৭২, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ ও এবার ২০২৫ সালে পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যা গত পাঁচ বছরের তুলনায় সবচেয়ে কম।

তবে এ বছরের ফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। এবারের ফলে ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ ও মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ এ এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের জিপিএ-৫ এর সংখ্যা ৯৫৮টি আর এবার জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৭৪৯ জন মেয়ে শিক্ষার্থী।

এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের ৯ কলেজে কেউ পাস করেনি৷ অপরদিকে শতভাগ পাস করেছে ৫টি কলেজ।

জনপ্রিয় সংবাদ

দুই দশক পর পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী তারেক রহমান, আবেগঘন মুহূর্তে বাগবাড়ী

চলতি বছরের ৫ বছরে সবচেয়ে কম পাস কুমিল্লা বোর্ডে

সপ্রকাশিত হয়েছে: ০৪:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫