ঢাজা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন”—নোয়াখালীতে ফারুকের দাবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি; তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।”

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগের ডুমুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আসম আব্দুর রবসহ, শেখ মুজিবকে স্বাধীনতা ঘোষণার অনুরোধ করলে তিনি তখন বলেন—‘আমার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হবে, আমি পাকিস্তান ভাগ করতে পারব না।’ অথচ সে সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক চক্রান্ত চলছে। কেউ বলে ভোট করবে, কেউ বলে করবে না। এখন বলা হচ্ছে, উপ–প্রধানমন্ত্রী না দিলে নির্বাচনে যাবে না। আগে বলা হতো পিআর না হলে নির্বাচন করবে না, গণভোট না হলে করবে না।”

মহিলা দলকে উদ্দেশ করে তিনি বলেন, “এই লড়াইয়ে জিততেই হবে। আমরা জিতলে ইনশা আল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে নিজের পরিচয় দিয়ে ফারুক বলেন, “আমি পাঁচবার এমপি ছিলাম, কোনো দিন দুর্নীতির আশ্রয় নিইনি। এটি আমার শেষ নির্বাচন। আমাকে অপছন্দ করলে ভোট দেবেন না, কিন্তু ধানের শীষে ভোট দেবেন। আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু প্রতীককে নয়।”

দলের মনোনয়নবঞ্চিত নেতাদের উদ্দেশে তিনি বলেন, “ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ মনোনয়ন পাননি—এ কথা সত্য নয়। আপনারা প্রত্যাশী ছিলেন। এখন আর মিছিল–মিটিং নয়; আসুন, তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করি।”

সমাবেশে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লা আল মামুন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া আক্তার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

“শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন”—নোয়াখালীতে ফারুকের দাবি

সপ্রকাশিত হয়েছে: ০১:৩৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫