ঢাজা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন তারেক রহমান, ঋণ থাকলে যোগাযোগের আহ্বান

আজ মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের পূর্বে পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য দেন তারেক রহমান। ছবি: বাসস

বেগম খালেদা জিয়ার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সেজন্য ক্ষমা চেয়ে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মা জীবিত থাকা অবস্থায় কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে তা জানাতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের আগে পরিবার ও দলের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, “আজ এখানে উপস্থিত আমার সকল ভাই ও বোনদের কাছে বিনীত অনুরোধ—আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ, আমি তা পরিশোধের ব্যবস্থা করবো।”

তিনি আরও বলেন, “মা জীবিত থাকাকালে তাঁর কোনো কথায় বা আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা তাঁর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তা’আলা তাঁকে বেহেশত নসিব করেন।”

তারেক রহমানের এই বক্তব্যে জানাজায় উপস্থিত লাখো মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেককে চোখের পানি ফেলতে দেখা যায়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

মায়ের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন তারেক রহমান, ঋণ থাকলে যোগাযোগের আহ্বান

সপ্রকাশিত হয়েছে: ১০:১০:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫