ঢাজা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে।

বুধবার জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কলিম উদ্দিন আহমেদ হাওরাঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, টানা বৃষ্টিতে সুনামগঞ্জসহ বিভিন্ন হাওর এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকরা মাঠে নেমে কষ্ট করে ধান কাটতে বাধ্য হচ্ছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে তিন দিন আগেই সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।”

হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশাকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, সংসদ অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী জানান, হাওরের তিনটি জেলা ছাড়াও ময়মনসিংহ অঞ্চলের কিছু এলাকাও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে এবং তাদের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

সপ্রকাশিত হয়েছে: ০২:২৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬