ঢাজা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর ঈদ পূণর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত ‎

‎শনিবার (২৫ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্ৰীয় অডিটোরিয়ামে অর্থনীতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: রইছ উদ্দিন, ট্রেজারার প্রফেসর ড. সাবিনা শারমীন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরীফ মোশাররফ হোসেন, সংগঠনের কার্যকরী সভাপতি মো: আলতাফ হোসেন প্রমূখ।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. মো: জহিরুল ইসলাম সিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহসিন বিশ্বাস।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা কার্যক্রম শুরু হয়।

‎অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলার আবহ তৈরি হয়।

‎প্রধান অতিথি আনিসুর রহমান তালুকদার খোকন তার বক্তব্যে বলেন, অ্যালামনাই এসোসিয়েশন শুধু স্মৃতিচারণের জায়গা নয়, এটি একটি শক্তিশালী নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া সম্ভব। তাদের প্রয়োজনের দিকে নজর দেয়া এলামনাই এর বড় কাজ। বিভাগের উন্নয়নের কাজে অংশগ্রহণ ও পিছিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের দিকে নজর রাখতে হবে।

‎সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো: জহিরুল ইসলাম শিকদার বলেন, এই আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। অ্যালামনাই প্ল্যাটফর্মকে আরও কার্যকর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

‎শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণকারীদের জন্য চা ও দুপুরে আপ্যায়নেরও আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ভিন্নমাত্রা যোগ করে।

‎অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের প্রশ্রয় না দিতে আহ্বান প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর ঈদ পূণর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত ‎

সপ্রকাশিত হয়েছে: ০৭:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬