ঢাজা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের প্রশ্রয় না দিতে আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক স্বার্থে গণভোট ও ‘জুলাই সনদ’ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে—এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং জনগণকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তারা ব্যর্থ হলে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি—যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বন্ধ মিল-কারখানা চালু, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও বৃক্ষরোপণ—বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।

দেশের অগ্রগতি অব্যাহত রাখতে জনগণকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জনগণ ইতোমধ্যেই প্রমাণ করেছে, তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু মেনে নেয় না। ভবিষ্যতেও কেউ জনগণের ভাগ্য নিয়ে খেলতে চাইলে জবাব দেওয়া হবে।”

সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব কর্মসূচি বাস্তবায়িত হলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি সবাইকে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “২০ কোটি মানুষের ৪০ কোটি হাত দেশ গঠনের কাজে লাগাতে হবে।”

উলসী খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রায় চার কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখনন হলে প্রায় ২০ হাজার কৃষক উপকৃত হবে, ১৪শ’ টন অতিরিক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে এবং প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি সুবিধা পাবে।

প্রধানমন্ত্রী জানান, খাল পুনঃখনন শেষে দুই পাড়ে প্রায় ৩ হাজার গাছ লাগানো হবে। এতে পরিবেশের উন্নয়ন ও স্থানীয় মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে।

নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, মেয়েদের ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পাশাপাশি মেধাবীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে।

এর আগে সকাল ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটেন। পরে খালপাড়ে বৃক্ষরোপণ করেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমে এ খাল খনন করেন, যা ‘জিয়ার খাল’ নামে পরিচিত।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমান

গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের প্রশ্রয় না দিতে আহ্বান প্রধানমন্ত্রীর

সপ্রকাশিত হয়েছে: ০৪:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬