ঢাজা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ২৪ দিন পর অবশেষে খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়ের

  • বিনোদন ডেস্ক :
  • সপ্রকাশিত হয়েছে: ০১:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৩ শেয়ার

প্রায় ২৪ দিন পর খোঁজ মিলল টালিউড সিনেমার পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। রোববার সকালে হঠাৎ দিল্লিতে তার এক বন্ধুর বাড়িতে উপস্থিত হন নির্মাতা। তবে এতদিন কোথায় ছিলেন, তা এখনো জানা যায়নি। উৎসবের স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায় গণমাধ্যমে বলেন, রোববার সকালে আনন্দপুর থানা থেকে আমাকে ডেকে পাঠানো হয়। যাওয়ার পথে উৎসবের বন্ধুর ফোন পাই। তার বাড়িতেই আপাতত উৎসব রয়েছে বলে আমাকে জানানো হয়। থানায় গিয়ে বুঝতে পারি, লালবাজার আগেই খবর পেয়েছিল। ও ঠিক কোথায় আছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা বারণ। এটা পুলিশেরই নির্দেশ। আমার সঙ্গে উৎসবের অল্পক্ষণ কথা হয়েছে, ক্লান্ত ছিল, ঘুমাচ্ছিল।

কলকাতার লালবাজার থানায় উৎসবের মিসিং ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যম পুলিশ জানিয়েছে, পরিচালকের স্ত্রী থানায় এসেছিলেন। থানার উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ভিডিও কলে উৎসবের কথা বলানো হয়। রোববার সকাল সাড়ে ১১টা নাগাদ থানায় খাতা-কলমে নথিভুক্ত করা হয় যে—উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে। গত ২ এপ্রিল, দুপুর থেকে নিখোঁজ ছিলেন পরিচালক উৎসব। সেদিন দুপুরে নির্মাতার একটি ব্যাংকে গিয়েছিলেন পরিচালক। এর আগে উৎসবের স্ত্রী গণমাধ্যমে জানিয়েছিলেন, তার সঙ্গে পরিচালকের শেষবার কথা হয়েছিল দুপুর ২টা ২২ মিনিটের দিকে। তারপর আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন নির্মাতার স্ত্রী। এরপর কেটে যায় ২৪ দিন। অবশেষে তার খোঁজ মিলেছে।

জনপ্রিয় সংবাদ

গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের প্রশ্রয় না দিতে আহ্বান প্রধানমন্ত্রীর

প্রায় ২৪ দিন পর অবশেষে খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়ের

সপ্রকাশিত হয়েছে: ০১:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬