ঢাজা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেত্রী আনুশকার বিয়ের গুঞ্জন

  • বিনোদন ডেস্ক :
  • সপ্রকাশিত হয়েছে: ০৫:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৮ শেয়ার

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে আবারো বিয়ের গুঞ্জন জোরালো হয়েছে। কয়েক মাস আগেও বিয়ের খবর ছড়িয়ে পড়লে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। তবে নতুন করে শোনা যাচ্ছে, এবার নাকি সত্যিই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা। দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছে। এক সময় গুঞ্জন উঠেছিল, দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ের পরিকল্পনা করছেন আনুশকা। তাদের জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে পরে জানা যায়, সেই খবর ভিত্তিহীন। এরপর আবার শোনা যায়, এক চিকিৎসকের সঙ্গে তার বিয়ের আলোচনা চলছে। যদিও সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, এবার এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ‘বাহুবলী’ সিনেমার দেবসেনাখ্যাত এই অভিনেত্রী। পরিবার দীর্ঘদিন ধরে তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। অবশেষে পরিবারের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তিনি বিয়েতে সম্মতি দিয়েছেন। জানা গেছে, চলতি বছরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

ইতিমধ্যে দুই পরিবারেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পোশাক, অনুষ্ঠান আয়োজনসহ নানা বিষয় নিয়ে পরিকল্পনাও নাকি এগিয়ে চলছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও বলা হচ্ছে। বর্তমানে ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের প্রসঙ্গ এলেই তার বয়সকে বড় করে দেখা হয়; যা তাকে বিব্রত করে। তবুও ভক্তদের বিশ্বাস, এবার হয়তো সত্যিই নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছেন আনুশকা শেঠি।

জনপ্রিয় সংবাদ

গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের প্রশ্রয় না দিতে আহ্বান প্রধানমন্ত্রীর

জনপ্রিয় অভিনেত্রী আনুশকার বিয়ের গুঞ্জন

সপ্রকাশিত হয়েছে: ০৫:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬