
কিশোরগঞ্জবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ঢাকা-কিশোরগঞ্জ রুটে যাত্রীসেবার মান উন্নয়ন ও যাতায়াত সহজ করতে আরও একটি নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এই রুটে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
নতুন ট্রেনটি চালু হলে প্রতিদিনের যাত্রীদের চাপ কমবে এবং সময়মতো যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এই রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে, যা কিশোরগঞ্জবাসীর জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয়।
এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে, যিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নতুন এই ট্রেন চালু হলে ঢাকা ও কিশোরগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং আঞ্চলিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ 






















