ঢাজা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলসী খালপাড়ে মানুষের ঢল, প্রধানমন্ত্রীর উদ্বোধনে উৎসবমুখর শার্শা

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শা এলাকায় ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে গেলে স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। ছবি : পিএমও

যশোরের শার্শার উলসী খালের দুই পাড়ে মানুষের ঢল নেমেছে। নবীন-প্রবীণ সবার উপস্থিতিতে এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। কেউ টোকা (মাথাল) ও কোদাল হাতে, আবার কেউ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল ১১টা ৫৫ মিনিটে যশোরে পৌঁছে উলসী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উলসী ইউনিয়নের বেতনা নদীর সঙ্গে সংযুক্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ উলসী-যদুনাথপুর খালটি পুনরায় খনন করা হচ্ছে।

উল্লেখ্য, একই খাল ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন। সেই সময়ের স্মৃতিবাহী ৯০ বছর বয়সী শাহাদাত হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন স্মৃতিচারণ করে বলেন,
“জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে মাটি কাটেন এবং সেই মাটিভর্তি ঝুড়ি আমার মাথায় তুলে দেন। আমার টোকাও তিনি নিজে পরে নেন।”

তিনি জানান, তখন হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে খাল খননে অংশ নেন। “রাষ্ট্রপতিকে ভালোবেসেই মানুষ কাজ করেছিল। আজ তার ছেলে প্রধানমন্ত্রী হয়ে এসেছেন—এটা ভেবে খুব ভালো লাগছে,” যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী খালপাড়ে এসে শাহাদাত হোসেনকে কাছে ডেকে কথা বলেন এবং দোয়া চান।

এদিকে ঐতিহাসিক ফলকটি পরিষ্কার করা হয়েছে, যেখানে ১৯৭৬ সালের উদ্বোধনের স্মৃতি লিপিবদ্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। গৃহবধূ চাঁদনী খাতুন বলেন, “প্রধানমন্ত্রী আমাদের এলাকায় এসেছেন, আমরা খুবই ভাগ্যবান।”
৭৯ বছর বয়সী গোলাম হোসেন বলেন, “তার বাবার শুরু করা কাজ আবার চালু হয়েছে—এতে আমরা খুব খুশি।”

স্কুলছাত্রী সুমি আক্তার জানায়, “প্রধানমন্ত্রীর জন্য রজনীগন্ধা ফুল এনেছিলাম, দূর থেকেই দেখিয়েছি।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমান

উলসী খালপাড়ে মানুষের ঢল, প্রধানমন্ত্রীর উদ্বোধনে উৎসবমুখর শার্শা

সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬