ঢাজা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতার অপব্যবহার গ্রহণযোগ্য নয়: পুলিশ সদস্যদের আইজিপি

স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

স্টাফ রিপোর্টার:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “পুলিশ জনগণের সেবক—জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।”

ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, সাইবার ট্র্যাকিংসহ সব ধরনের আইন প্রয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে। থানাগুলোকে সাধারণ মানুষের জন্য আরও সহজগম্য, জনবান্ধব ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশনাও দেন তিনি।

মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, পুলিশ ও জনগণের সমন্বয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজের সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি অপরাধ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো দুর্ঘটনা বা অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তদন্ত, সঠিক রিপোর্টিং এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।

মোহাম্মদ জাহিদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভায় কর্মকর্তারা তাদের সমস্যা ও চাহিদার বিষয়গুলো আইজিপির কাছে তুলে ধরেন। আইজিপি তা মনোযোগসহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন জেলার পুলিশ সুপাররা।

এর আগে সকালে আইজিপি পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বয়রাস্থ পুলিশ লাইন্সের মনোরম পরিবেশ পরিদর্শন করেন এবং সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর নির্মাণাধীন বিভিন্ন স্থাপনাও পরিদর্শন করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের প্রশ্রয় না দিতে আহ্বান প্রধানমন্ত্রীর

ক্ষমতার অপব্যবহার গ্রহণযোগ্য নয়: পুলিশ সদস্যদের আইজিপি

সপ্রকাশিত হয়েছে: ০২:২৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬