
চট্টগ্রামে আবদুল বারেক ফাউন্ডেশনের সহযোগিতায় মধ্যবিত্ত পরিবারের জন্য ন্যায্যমূল্যের প্যাকেজ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১৯ জানুয়ারী চট্টগ্রাম মহানগরীর বায়জীদ থানা এলাকায় আবদুল বারেক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. শফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ন্যায্যমূল্যের কার্যক্রম উদ্বোধন করেন উক্ত ফাউন্ডেশনের উপদেষ্টা জনাবা নূর বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিরেক্টর মিসেস সেলিনা বেগম, ডা: সুমন আহমেদ ও জান্নাতুল ফেরদৌস তাসনোভা।
তখন উপস্থিত অতিথিরা জানান মধ্যবিত্ত পরিবারে হোম ডেলিভারিতে প্যাকেজের
কিছু পন্য উৎপাদন মূল্যে ও কিছু পন্য ভর্তুকি মূল্য দিয়ে এই প্যাকেজ ভোক্তার ঘরে ঘরে পৌছে দেওয়া হবে।
সে সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান পন্য পেতে ফ্যামিলি কার্ডের জন্য রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য তিনি মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্যে আহবান জানান।
তারেক হোসাইন 























