ঢাজা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক সৈয়দ মাহমুদুল আজিজের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

  • স্টাফ রিপোটার
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৪৩ শেয়ার

“শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষক সেই মেরুদণ্ডকে সচল-সুস্থ রাখার তথা মানুষ গড়ার কারিগর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জহুরুল ইসলাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মাহমুদুল আজিজের ৩য় মৃত্যুবার্ষিকী আজ গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে তাঁর ছাত্র, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা নানা কর্মসূচির মাধ্যমে এই প্রথিতযশা শিক্ষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তাঁর কর্মময় জীবনের অবদান, মানবিক গুণাবলি এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর অকৃত্রিম স্নেহের কথা স্মরণ করেন সবাই।

অধ্যাপক সৈয়দ মাহমুদুল আজিজ শুধু একজন দক্ষ শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তাঁর হাত ধরে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

তাঁর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মহান আল্লাহর কাছে তাঁর রূহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য প্রার্থনা করা হয়।

শিক্ষা ও মানবিকতার আলোকবর্তিকা হিসেবে অধ্যাপক সৈয়দ মাহমুদুল আজিজ চিরকাল সকলের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন।

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক সৈয়দ মাহমুদুল আজিজের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

অধ্যাপক সৈয়দ মাহমুদুল আজিজের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

সপ্রকাশিত হয়েছে: ০৪:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬