হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২২৯ শিশু।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ১৯০ শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গে সন্দেহজনক ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৯৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফেরেছে ১৪ হাজার ৮৯২ জন।
গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯০ শিশুর। এ ছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৩৪ জন এবং ২৭ হাজার ১৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
স্টাফ রিপোটার 























