ঢাজা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্য সরবরাহে মার্কিন নৌ অবরোধের প্রভাব সামান্যই : ইরানের কৃষিমন্ত্রী

গোলামরেজা নুরি বলেছেন, শক্তিশালী অভ্যন্তরীণ উৎপাদন ও বিকল্প আমদানি পথের কারণে মার্কিন নৌ অবরোধ দেশটির নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সরবরাহের সক্ষমতার ওপর সামান্যই প্রভাব ফেলেছে।

তেহরান থেকে এএফপি এ কথা জানিয়েছে।

কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি মঙ্গলবার বলেন, ‘মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্য সরবরাহে আমাদের কোনো সমস্যা নেই। কারণ দেশের আয়তনের কারণে বিভিন্ন সীমান্ত দিয়ে আমদানি করা সম্ভব।’

সরকারি সংবাদ সংস্থা ইরনাকে তিনি আরও বলেন, ‘প্রায় ৮৫ শতাংশ কৃষি পণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেশেই উৎপাদিত হয়, তাই দেশের খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠিত।’

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পর, ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও উপকূলের ওপর নৌ অবরোধ আরোপ করে।

ইরান এই অবরোধের তীব্র সমালোচনা করেছে এবং এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্প

খাদ্য সরবরাহে মার্কিন নৌ অবরোধের প্রভাব সামান্যই : ইরানের কৃষিমন্ত্রী

সপ্রকাশিত হয়েছে: ০৫:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬