ঢাজা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সমালোচনাকে আমি এপ্রিশিয়েট করি’ : তরুণ প্রজন্মের 

  • বিনোদন ডেস্ক :
  • সপ্রকাশিত হয়েছে: ০৮:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১১ শেয়ার

জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। গানের জগতে পার করেছেন দেড় দশক। চ্যানেল নাইন-এর পাওয়ার ভয়েস প্রতিযোগিতার মাধ্যমে যাত্রা শুরু হয় তার গানে। এরপর নিয়মিত নতুন গান, চলচ্চিত্রে প্লে-ব্যাক ও স্টেজ শো করে গেছেন। সর্বশেষ পহেলা বৈশাখে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন কর্নিয়া। গানটি গানচিল মিউজিক থেকে প্রকাশ পেয়েছে। বর্তমানে স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন বলে জানালেন তিনি। পাশাপাশি টিভি চ্যানলের লাইভ এবং নতুন গান নিয়েও কাজ করছেন। ছোটবেলাতেই গানে হাতে খড়ি এ গায়িকার। শুরুতে শিল্পী হওয়ার স্বপ্ন ছিল না কর্নিয়ার। মায়ের অনুপ্রেরণাতেই তিনি সংগীতের পথে যাত্রা শুরু করেন। কর্নিয়া বলেন, সংগীতে আসার পেছনে মায়ের অনুপ্রেরণা বেশি ছিল। তিনি চাইতেন আমি সংগীত শিল্পী হই। ছোটবেলা থেকেই গানের প্রতি টান অনুভব করতাম। এরপর ওস্তাদদের কাছে সংগীত শেখা হয়েছে। তবে, পাওয়ার ভয়েস প্রতিযোগিতার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগীতজীবনের চ্যালেঞ্জ প্রসঙ্গে কর্নিয়া বলেন, সংগীতাঙ্গনে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। চারপাশে অসংখ্য প্রতিভাবান শিল্পী রয়েছে, যারা সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করছেন। নিজের কাজের সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেন। তার ভাষায়, সমালোচনাকে আমি এপ্রিশিয়েট করি। বর্তমান ব্যস্ততা নিয়ে কর্নিয়া জানান, তিনি নিয়মিত স্টেজ শো করে যাচ্ছেন এবং সংগীত নিয়েই সময় কাটছে তার। গানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কাজ করছেন তিনি। সামনেও তার বেশ কিছু লাইভ শো নির্ধারিত রয়েছে, যেখানে দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়াও খুব শিগগিরই একটি শোতে অংশ নিতে তিনি কানাডা যাচ্ছেন। ভবিষ্যতে কর্নিয়ার মূল মনোযোগ সংগীতকে ঘিরেই। গানের পাশাপাশি ব্যবসায় হাত দেয়ার পরিকল্পনাও রয়েছে তার।

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের প্রস্তাবে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

‘সমালোচনাকে আমি এপ্রিশিয়েট করি’ : তরুণ প্রজন্মের 

সপ্রকাশিত হয়েছে: ০৮:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬