ঢাজা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুঞ্জনের মধ্যে জুটি বাঁধছেন অভিনেতা ধানুশ ও ম্রুণাল

  • বিনোদন ডেস্ক :
  • সপ্রকাশিত হয়েছে: ০৭:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯ শেয়ার

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের মধ্যেই এবার একসঙ্গে জুটি বাঁধার খবর শোনা যাচ্ছে। জানা গেছে, একটি নারী-কেন্দ্রিক সিনেমার জন্য ম্রুণাল ঠাকুরের সঙ্গে কথা বলছেন নির্মাতারা। যেখানে ম্রুণালকে মূল চরিত্রে দেখা যাবে এবং তার বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন ধানুশ। সিনেমাটির গল্প মূলত নায়িকাকে কেন্দ্র করেই আবর্তিত হবে। ২০২৫ সালের আগস্ট মাস থেকে ধানুশ ও ম্রুণালের সম্পর্কের গুঞ্জন ছড়াতে শুরু করে।

ম্রুণালের সিনেমা ‘সন অব সরদার ২’-এর প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি এবং ধানুশের ‘তেরে ইশক মে’ সিনেমার সমাপ্তি পার্টিতে ম্রুণালের উপস্থিতি ভক্তদের নজর কাড়ে। এছাড়া সম্প্রতি ম্রুণাল ইনস্টাগ্রামে ধানুশের বোনদের অনুসরণ করতে শুরু করায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এখনো কেউই মুখ খোলেননি। বর্তমানে ম্রুণাল ঠাকুরকে আদিভি শেষ-এর সঙ্গে ‘ডাকাত’ সিনেমায় দেখা যাচ্ছে। এই অ্যাকশন-রোমান্টিক ড্রামাটি মুক্তির প্রথম সপ্তাহান্তেই প্রায় ৪০ কোটি টাকা আয় করেছে।

যদিও সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তবুও ম্রুণালের অভিনয় প্রশংসিত হয়েছে। অন্যদিকে ধানুশ এখন তার পরবর্তী সিনেমা ‘কারা’ নিয়ে ব্যস্ত। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার ট্রেলার সম্প্রতি প্রকাশ পেয়েছে, যেখানে তাকে একজন দুর্ধর্ষ ব্যাংক ডাকাতের চরিত্রে দেখা গেছে। সিনেমাটি আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ধানুশ ও ম্রুণালের সম্ভাব্য এই অন-স্ক্রিন জুটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তারা কি শুধু পর্দাতেই জুটি বাঁধবেন, নাকি বাস্তবের গুঞ্জনও সত্যি হবে তা সময়ই বলে দেবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা–কিশোরগঞ্জ রুটে নতুন ট্রেন চালুর দাবি, সেবার মান উন্নয়নের আহ্বান

গুঞ্জনের মধ্যে জুটি বাঁধছেন অভিনেতা ধানুশ ও ম্রুণাল

সপ্রকাশিত হয়েছে: ০৭:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬