ঢাজা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন, অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা

  • বিনোদন ডেস্ক :
  • সপ্রকাশিত হয়েছে: ০৭:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১১ শেয়ার

ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন। বর্তমানে তিনি নিজ বাসায় শয্যাশায়ী, আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে খাদ্যনালির ক্যান্সার ধরা পড়ে এই অভিনেতার। পরে চিকিৎসকেরা জানান, রোগটি ইতোমধ্যেই চতুর্থ ধাপে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তাকে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যামেরার সামনে দাঁড়ালেও গত দুই মাস ধরে তিনি পুরোপুরি কর্মহীন ও অসুস্থ অবস্থায় রয়েছেন।

তপনের স্ত্রী সাবিনা হেলেন জানান, “তিনি কিছুই খেতে পারেন না, বারবার বমি হয় এবং সারাদিন শুয়ে থাকেন।” ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে।

তিনি আরও জানান, চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টা করা হলেও শয্যা না থাকায় তা সম্ভব হয়নি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্যও তাদের নেই। ফলে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে।

সরকার ও সমাজের সহানুভূতিশীল মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তপনের পরিবার। দ্রুত সহায়তা না পেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তারিকুজ্জামান তপন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া টেলিভিশন নাটক ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’-তে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা–কিশোরগঞ্জ রুটে নতুন ট্রেন চালুর দাবি, সেবার মান উন্নয়নের আহ্বান

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন, অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা

সপ্রকাশিত হয়েছে: ০৭:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬