
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নব গঠিত কার্য্যকরি কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । এতে বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার সভাপতি এস,এম শাজাহান সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আক্কাছ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত- মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদ, নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, আসপাডা পরিবেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম,এ রশিদ, সহ অন্যান্যরা।
আশিকুর রহমান শ্রাবন ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি - 





















