
রাঙ্গুনিয়ায় সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলীর চেহলাম শনিবার (৩০ জুলাই) নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় খতমে কুরআন, মিলাদ কিয়াম, কবর জিয়ারত ও কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে মেজবানের আয়োজন করা হয়। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু, আলেম ওলামা, এতিম মিসকিন এবং গুণগ্রাহীরা এতে অংশ নেন। সমবেত ব্যক্তিরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলী গাউছিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, মালেক সওদাগর বাড়ী জামে মসজিদের সাবেক সভাপতি সহ বিভিন্ন ধর্মীয় শিক্ষামুলক ও সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। তিনি রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জিগারুল ইসলামের শ্বশুর ও সাবেক চট্রগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের নেতা, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুম ও প্রবাসী শিল্পোদ্যোক্তা মুহাম্মদ কাউছার এর পিতা। উল্লেখ্য যে, তিনি ১৮ জুন ২০২২ আল্লাহ পাকের ডাকে সাড়া দেন।
রাঙ্গুনিয়ায় 





















