ঢাজা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা পাচারকারীদের পক্ষে এই সরকার : মোমিন মেহেদী

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ১২:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • ১৪০ শেয়ার

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, লক্ষ লক্ষ কোটি টাকার পাচারকারীদের পক্ষে এই সরকার; যে কারণে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে টাকা পাচারকারীরেকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। পাচারকারীদের তালিকায় থাকা সরকারের মন্ত্রী-এমপি-আমলাদের একটি বড় অংশের তালিকা শে^তপত্র আকারে প্রকাশের কাজ করছেন নতুনধারার রাজনীতিকগণ। ৩১ জুলাই বেলা ১২ টায় মতিঝিলস্থ একটি রেস্টুরেন্টে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে ব্যাংক-বীমায় কর্মরতদের সাথে নতুনধারার রাজনীতিকদের এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, সবাইকে খুবই সতর্ক থাকতে হবে। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দেউলিয়া করার বড় ধরণের ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের হাত থেকে দেশ ও মানুষকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মোমিন মেহেদী তাঁর বক্তব্যে আরো বলেন, একদিকে স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র আর সন্ত্রাসতন্ত্রকে পৃষ্টপোষকতা দিতে সিইসির রাইফেল-তলোয়ার বক্তব্য ভয়াবহ বার্তা দিচ্ছে। প্রতিনিয়ত দেশে সন্ত্রাস-জবরদখলকে উৎসাহ যোগাচ্ছে বর্তমান সিইসি। এটা আগামী নির্বাচনেও ব্যপক প্রভাব ফেলবে। এই সিইসি শুধু নির্বাচন নয়; দেশ ও দেশের মানুষকেও চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ক্রমশ সরকারের একটি চক্র অর্থনীতিকে কন্ট্রোলের নামে ধ্বংস করে দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

হজকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, সৌদি আরবের নিরাপত্তা জোরদারের দাবি

টাকা পাচারকারীদের পক্ষে এই সরকার : মোমিন মেহেদী

সপ্রকাশিত হয়েছে: ১২:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২