• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
১২ ঘণ্টার মধ্যে পশুর হাটের বর্জ্য অপসারণের নির্দেশ গাজীপুর সিটিকে “ক্লিন ও গ্রিন” রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত নতুন ভিসি নিয়োগে ডুয়েটে উত্তেজনা, শিক্ষার্থী- পুলিশ ও ভিসি সমর্থকদের সংঘর্ষে আহত ১৭ বাজিতপুর উপজেলা ইমাম উলামা পরিষদের নতুন কমিটি গঠন সৌদিতে ব্যাপক ধরপাকড়,  গ্রেপ্তার সাড়ে ৯ হাজার অবৈধ প্রবাসী  প্রতিরোধে, চিকিৎসা, ওষুধ সমন্বিত উদ্যোগের প্রয়োজন : উচ্চ রক্তচাপ দেশে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তন নিয়ে বিতর্ক: ছাত্রশিবিরকে দায়ী করলেন নাসির গ্রেপ্তার ৭, পশ্চিমবঙ্গে মসজিদের মাইকের আওয়াজ কমানো নিয়ে রণক্ষেত্র দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় এসেছে :  প্রধানমন্ত্রীর উপদেষ্টা চব্বিশের জুলাই আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত বেরোবির সাবেক ভিসি কারাগারে

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাধা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : তারেক রহমান

অনলাইন ডেস্ক. / ১১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। তিনি বলেন, ‘জনগণ যতক্ষণ সমর্থন দেবে আমরা বিএনপি জনগণের জন্য, দেশের জন্য ইনশাল্লাহ কাজ করে যাব। এর থেকে এক বিন্দুও এদিক ওদিক হবে না।’ গতকাল বিকাল পৌনে ৫টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখননের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা করেন।

সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমরা যখন খাল কাটা শুরু করেছি, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়া শুরু করেছি, যখন ইমাম-মোয়াজ্জিনদের রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানি ভাতা দেওয়া শুরু করেছি, বৃক্ষর রোপণ অভিযান শুরু করেছি- তখন কিছুসংখ্যক মানুষ এনিয়ে বিভ্রান্তিকর কথা বলছে। এর বিরোধীতা শুরু করেছে।’

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই দেশের মানুষ সচেতন ছিল বলেই তারা বিএনপির পক্ষে রায় দিয়েছে। তাই আজকে পরিষ্কারভাবে হাজারো মানুষের সামনে আমি বলে দিতে চাই আমরা মানুষের পক্ষ থেকে যেই সমর্থন পেয়েছি, আমরা এক এক করে সেই কাজগুলো বাস্তবায়ন করব, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব।
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি এই কাজ বাধাগ্রস্ত করতে চায়, আমাদের কিছু করা লাগবে না, বাংলাদেশের মানুষই তাদের সেই পরিকল্পনা অবশ্যই রুখে দেবে। তাই আসুন যে, কর্মসূচিগুলো বাস্তবায়ন করলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, আমরা সে সকল কাজে নেমে পড়ি।’

তিনি বলেন, আজকে এই ‘বিশ্ব খাল’ পুনঃখননে আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সকলে এলার্ট থাকব, আমরা সকলে সচেতন থাকবো। ওই বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে আমরা পা দেব না।

প্রধানমন্ত্রী উপস্থিত হাজারো মানুষের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে খাল খনন কর্মসূচিতে কেউ বাধা দিতে না পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে কৃষক কার্ড কৃষক ভাইদের কাছে পৌঁছে দেবার যে পরিকল্পনা সেই পরিকল্পনা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করেছি সেগুলো যাতে বাধাগ্রস্ত করতেন না পারে, সে ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে।’

দেশ গঠনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমাদের সামনে উদ্দেশ্য লক্ষ্য একটাই। এই দেশকে পুনর্গঠন করতে হবে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে এবং সেই কাজ আমরা শুরু করেছি। বিএনপি সব সময় একটি কথা বলে থাকে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক শক্তির উৎস এবং সেই জন্যই জনগণকে সাথে নিয়ে আমরা এসব কর্মসূচি শুরু করেছি, জনগণকে সাথে নিয়ে আমরা ফ্যামিলি কার্ডের কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণকে সাথে নিয়ে আমরা কৃষক কার্ডের কাজ শুরু করেছি। জনগণ যতক্ষণ সমর্থ দেবে আমরা জনগণের জন্য কাজ করে যাব।’

সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আজকে এই খাল পুনঃখনন কর্মসূচি থেকে আমরা সকলে মিলে একটি প্রতিজ্ঞায় আবদ্ধ হই, তা হচ্ছে এই দেশ আমাদের দেশ। এই দেশকে ৭১ সালে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। কাজেই এখন আমাদের এই দেশকে গড়ে তোলার পালা। আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে ইনশা আল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’

স্থানীয় সংসদ সদস্য জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে নিজে কোদাল দিয়ে মাটি কেটে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের এমপি ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর-১ আসনের এমপি ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, কৃষি এবং প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হক দুলু, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, শরীয়তপুর সদর আসনের এমপি মিয়া নুরুদ্দিন অপু, সংরক্ষিত আসনের এমপি রাশেদা বেগম হীরা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারমান আশিক চৌধুরীসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

:
মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ অংশে মুরাদনগরের এমপি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর নেতৃত্বে সাধারণ জনতার ঢল নেমে আসে। ধর্মমন্ত্রী সকাল থেকেই নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে প্রধানমন্ত্রীকে বরণ করতে অবস্থান নেন। এ সময় ইমাম মোয়াজ্জিনদের বেতন-বোনাস প্রদান করায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান মুরাদনগরের আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিনগণসহ নেতা-কর্র্মীরা। এসময় প্রধানমন্ত্রী বাস থামিয়ে ধর্মমন্ত্রীর সাথে মুসাফাহ করেন এবং নেতাকর্মীদের সাথে সালাম বিনিময় করেন।

স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় গর্বিত মুক্তিযুদ্ধাগণ’ শিরোনামে ব্যানার হাতে অভ্যর্থনা জানান মুরাদনগর উপজেলার বীর মুক্তিযোদ্বারা। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত ও পুরোহিতদের বোনাস প্রদান করায় কৃতজ্ঞতা শিরোনামে ব্যানার হাতে প্রধানমন্ত্রীকে উলু ধব্বনি দিয়ে অভ্যর্থনা জানান হিন্দু ধর্মাবলম্বীরা। অপর দিকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুল হাতে হাজার হাজার নারীরা মহাসড়কে দাড়িয়ে অভ্যর্থনা জানান। অন্যদিকে হাতে ধানের শীষ, মাথায় মাথাল এবং কাঁধে লাঙ্গল নিয়ে শত শত কৃষক প্রধানমন্ত্রীকে কৃষিকার্ডের জন্য কৃতজ্ঞতা জানান।

এসময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী শাহ আরেফীন ও গোলাম মহিউদ্দিন মোল্লা। উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, হাজী ইদ্রিস, শাহ আলম সরকার ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক। আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু। উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, সহ-সভাপতি তাছলিমা আক্তার, সাধারণ সম্পাদক ছিনু বেগম প্রমুখ।

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লা হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে তাকে স্বাগত জানাতে ভিড় করেন হাজারো বিএনপি নেতা-কর্মী ও সমর্থক। সকাল থেকেই মহাসড়কের চান্দিনার ইলিয়টগঞ্জ, কুটুম্বপুর, পালকি সিনেমা হল এলাকা, চান্দিনা বাসস্ট্যান্ড এবং উপজেলা গেইট সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনের দুই পাশে অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এমপি আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর চান্দিনা উপজেলা গেইট এলাকায় পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মীর কারণে গাড়ির গতি ধীর হয়ে যায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির দরজা খুলে স্বতন্ত্র সংসদ সদস্য আতিকুল আলম শাওন-এর মাথায় হাত বুলিয়ে খোঁজখবর নেন।
চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া বলেন, আমাদের দল থেকে বহিষ্কার করা হলেও আমরা বিএনপির আদর্শ থেকে কখনও সরে যাইনি। আজ প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে আমাদের নেতাকে কাছে ডেকে স্নেহ দেখিয়েছেন। এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আতিকুল আলম শাওনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা