• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের আবারও চালু ভোটার স্থানান্তর কার্যক্রম

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটিতে কাজী কুতুব উদ্দিন মনোনীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা / ৪২৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কাজী মোঃ কুতুব উদ্দিন। সম্প্রতি সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় এই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কাজী মোঃ কুতুব উদ্দিনকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। দলের আদর্শ ও নীতি মেনে চলে সংগঠনের সার্বিক কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় কাজী মোঃ কুতুব উদ্দিন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে তিনি সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংহত করতে সচেষ্ট থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category