• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Headline
 তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে : পঞ্চগড় প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬ : বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক মাদক অর্থপাচারের বিরুদ্ধে তৎপর ডিএনসি, ৪ মামলায় শতকোটি টাকার লেনদেনের তথ্য আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক সব ব্যাংক লেনদেন ব্যবস্থা রাজধানী ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ সৌদি আরবে জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে : ধর্মমন্ত্রী কায়কোবাদ অভ্যুত্থান, পাল্টা অভুত্থান এবং একটি বিপ্লব : ৭ নভেম্বর  লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়–এ এফ এম রাসেল পাটোয়ারী

লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

অরুণ কৃষ্ণ পাল (লালমাই প্রতিনিধি) / ৪৩ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লার লালমাইয়ে উৎসবমুখর পরিবেশে বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টায় লালমাই উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলার অন্যতম হাতিয়ার। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন শিশু-কিশোর ও তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করবে। খেলাধুলার মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। লালমাইয়ের প্রতিটি ইউনিয়ন থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং লালমাইয়ের মুখ উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস। স্বাগত বক্তব্য রাখেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, লালমাই উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলার নয়টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদরা।

বেলুন উড়িয়ে উদ্বোধনের মধ্য দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ প্রদানের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category