
আজ ২৮/০৮/২০২৩ ইং নগরীর দামপাড়া পুলিশ লাইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে আগামী ০৬/০৯/২০২৩ খ্রিঃ অনুষ্ঠিতব্য জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় সুষ্ঠু ও সুন্দরভাবে এবং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র মহা জন্মাষ্টমী পালনের লক্ষ্যে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মান্যবর পুলিশ কমিশনার মহোদয় তাদেরকে সর্বাত্মক পুলিশি সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে তাঁর বক্তব্যে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শোভাযাত্রা ও ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ চট্টগ্রামের সম্মানিত নগরবাসী ও বিভিন্ন পেশাজীবীদের সহযোগিতার আহ্বান জানান। প্রতিবারের মত এবারও পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা বিভাগের নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন সহ পরিষদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, মহানগর, থানা কমিটির নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।।
উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্যামল কান্তি শীল,চট্টগ্রাম প্রতিনিধি 



















