ঢাজা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-৪ আসনে এনসিপি–জামায়াত সমঝোতা, জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী সমঝোতার প্রভাব পড়েছে মাঠপর্যায়ের প্রার্থিতায়। এর অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

এই আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকায় জামায়াতে ইসলামী ও সমমনা আটটি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় এনসিপি। জোটের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লা-৪ আসনে এই সমঝোতার বাস্তব প্রতিফলন দেখা যায়।

জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। তিনি কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনটি এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর নিজ এলাকা। এর আগে ২৩ ডিসেম্বর এনসিপির নেতা-কর্মীরা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সময়ে জামায়াতের পক্ষ থেকেও এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাইফুল ইসলাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’

পরে তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি কর্মীদের ত্যাগের জন্য দোয়া করেন এবং জানান, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনি দেবীদ্বারের মানুষের পাশে থাকবেন।

এনসিপি ও জামায়াতের এই সমঝোতার ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণ নতুন রূপ নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

কুমিল্লা-৪ আসনে এনসিপি–জামায়াত সমঝোতা, জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানো

সপ্রকাশিত হয়েছে: ১২:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫