ঢাজা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফরে গেছেন মির্জা ফখরুল

সিপিসির সঙ্গে বৈঠকে যোগ দেবেন বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের প্রধান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

চীন সরকারের আমন্ত্রণে সফরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোববার রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানান।

চীনের ক্ষমতাসীন দল চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফর করছে। প্রতিনিধি দলের প্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিংয়ে গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন।

সফরকালে বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং-এর সঙ্গে প্রতিনিধি দলের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চীন সফরে গেছেন মির্জা ফখরুল

চীন সফরে গেছেন মির্জা ফখরুল

সপ্রকাশিত হয়েছে: ০৪:০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬