ঢাজা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ব্যস্ততায় সংগীতশিল্পী লিজা

  • বিনোদন ডেস্ক :
  • সপ্রকাশিত হয়েছে: ০২:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৯ শেয়ার

স্টেজ শো, নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। পহেলা বৈশাখে টানা শো নিয়ে গেছে তার ব্যস্ততা। এদিকে, সর্বশেষ বেলাল খানের সঙ্গে ‘ভালোবাসা কেন যে এমন হয়’ শীর্ষক একটি গান করেছিলেন এ গায়িকা। মাসখানেক আগে প্রকাশ হওয়া এ গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এর আগে বিজয় দিবসের একটি গান নিয়েও হাজির হয়েছিলেন তিনি। বর্তমানে একাধিক নতুন গান নিয়ে যাচ্ছে তার ব্যস্ততা। লিজা বলেন, মূলত ব্যস্ততাটা এখন স্টেজ শো নিয়ে। মাঝে রাজনৈতিকসহ বিভিন্ন কারণে শো আয়োজন কম হয়েছে। তবে এখন আগের তুলনায় দেশের বিভিন্ন স্থানে স্টেজ শো আয়োজন হচ্ছে। এটা শিল্পী-মিউজিশিয়ানদের জন্য একটি ভালো খবর। আমি নিজেও গত কিছুদিন ধরেই টানা শো নিয়ে ব্যস্ত আছি। আগামী ঈদ পর্যন্ত এই ব্যস্ততাটা চলবে। নতুন গানের কী খবর? তিনি বলেন, নতুন গান আয়োজন চলছে। আমি মূলত আমার ইউটিউব চ্যানেলের জন্য যে গানগুলো করি সেগুলো বাণিজ্যিক বিবেচনায় করি না। নিজের মনের মতো গানই সেখানে প্রকাশ করি। সেরকম একাধিক গানের কাজ এখন চলছে। আশা করছি, দ্রুতই শ্রোতা-দর্শকদের হাতে নতুন গান তুলে দিতে পারবো।

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক সৈয়দ মাহমুদুল আজিজের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

টানা ব্যস্ততায় সংগীতশিল্পী লিজা

সপ্রকাশিত হয়েছে: ০২:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬