ঢাজা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী দলের পর পুরুষ দলেরও দাপুটে জয়, এশিয়ান বিচ গেমসে উড়ছে বাংলাদেশ

  • খেলাধুলা ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ শেয়ার

এশিয়ান বিচ গেমস কাবাডিতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ জাতীয় কাবাডি দল। চীনের সানিয়া-তে অনুষ্ঠিত এই আসরের প্রথম দিনেই পুরুষ ও নারী—উভয় বিভাগে বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

পুরুষ বিভাগে সিরিয়ার বিপক্ষে একতরফা ম্যাচে ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচজুড়েই আধিপত্য বজায় রেখে ৩১ পয়েন্টের বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা, যেখানে ২৯-৮ পয়েন্টে এগিয়ে ছিল দলটি। বাংলাদেশের রেইডাররা ধারাবাহিকভাবে পয়েন্ট সংগ্রহ করেন, অন্যদিকে শক্তিশালী রক্ষণভাগ সিরিয়াকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয়।

এর আগে নারী বিভাগেও জয় পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করেছে টাইগ্রেসরা। এই জয় দলের মনোবল বাড়িয়েছে এবং টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রথম দিনেই নারী ও পুরুষ—দুই দলের এমন দাপুটে পারফরম্যান্সে এশিয়ান বিচ গেমসে শক্ত অবস্থানের জানান দিল বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

ঢাকা–কিশোরগঞ্জ রুটে নতুন ট্রেন চালুর দাবি, সেবার মান উন্নয়নের আহ্বান

নারী দলের পর পুরুষ দলেরও দাপুটে জয়, এশিয়ান বিচ গেমসে উড়ছে বাংলাদেশ

সপ্রকাশিত হয়েছে: ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬