ঢাজা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াসিম ও বোল্টকে ছুঁয়ে সাত বছরের মোস্তাফিজের সামনে কেবল স্টার্ক

  • খেলাধুলা ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫ শেয়ার

চট্টগ্রামে সাত বছরের দীর্ঘ অপেক্ষা ফুরালো মোস্তাফিজুর রহমানের। চোট কাটিয়ে মাঠে ফিরেই কাটার আর স্লোয়ারে দিশেহারা করে দিলেন নিউজিল্যান্ড ব্যাটারদের। কিউইদের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক দ্য ফিজ। এই ফাইফারের পথেই তিনি নাম লিখিয়েছেন বিশ্ব ক্রিকেটের এক অভিজাত তালিকায়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেয়ার রেকর্ডে এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে মুস্তাফিজ। সামনে এখন শুধু অস্ট্রেলিয়ান কিংবদন্তি মিচেল স্টার্ক।

৬ বার ফাইফার নিয়ে মোস্তাফিজ পাশে বসেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের। এ কীর্তি গড়তে ওয়াসিম আকরাম বোলিং করেন ৩৫১ ইনিংস। কেবল ১১৮ ইনিংসেই সর্বকালের অন্যতম সেরা এই বোলারের পাশে বসলেন মোস্তাফিজ। বোল্টের অবশ্য ইনিংস একটু কম লেগেছে (১১৪ ইনিংস)। মোস্তাফিজের সামনে এখন কেবল মিচেল স্টার্ক, যার ঝুলিতে রয়েছে ৯টি ফাইফার। তাকেও ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৩০ বছর বয়সী ফিজের।

জনপ্রিয় সংবাদ

হজকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, সৌদি আরবের নিরাপত্তা জোরদারের দাবি

ওয়াসিম ও বোল্টকে ছুঁয়ে সাত বছরের মোস্তাফিজের সামনে কেবল স্টার্ক

সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬