ঢাজা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক অনুষ্ঠানে দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন আরও চ্যালেঞ্জিং: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়েও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা-এর হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত করতে সবাইকে এখন থেকেই সজাগ থাকতে হবে। তিনি উল্লেখ করেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনি দলীয় প্রতীক না থাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচন আরও কঠিন হবে।

স্থানীয় সরকার ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধি না থাকায় তৃণমূল পর্যায়ে নানা সমস্যা তৈরি হয়েছে। অনেক এলাকায় চেয়ারম্যান ও মেম্বার না থাকায় উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনবান্ধব ও জনগণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে দলের ভেতরে একাধিক প্রার্থী হওয়ার প্রবণতা থেকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ্যানি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কার্যক্রমের সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রা সরাসরি জড়িত। তাই এসব পদে যোগ্য ও সৎ ব্যক্তিদের নির্বাচিত করা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জনপ্রিয় সংবাদ

হজকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, সৌদি আরবের নিরাপত্তা জোরদারের দাবি

এক অনুষ্ঠানে দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন আরও চ্যালেঞ্জিং: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

সপ্রকাশিত হয়েছে: ০৪:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬