• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ হাওরাঞ্চলের কৃষকদের জন্য তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি শুরু বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ‘উইন-উইন’: বাণিজ্যমন্ত্রী বছরের শেষে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান রুনা লায়লার মৃত্যু গুজব: ক্ষোভ প্রকাশ, ‘আমি সম্পূর্ণ সুস্থ’ বাবাকে বিজয় বলেছিলেন, ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’ টোকিওতে জামায়াত আমীরকে প্রবাসীদের নাগরিক সংবর্ধনা পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, ফলাফল ‘অনৈতিক’ বললেন মমতা ভবানীপুরে মমতার পরাজয়, জয়ী শুভেন্দু অধিকারী বিনিয়োগ আকর্ষণে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

থানা হাজতে মাদকসেবীর ‘আত্মহত্যা’

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

নোয়াখালীর সোনাইমুড়ী থানা হাজতে তাজুল ইসলাম তুষার (২৩) নামে এক মাদকসেবী গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম তুষার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুর্গাদৌলতপুর গ্রামের ইউপি সদস্য আবদুল মমিনের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দিন জানান, মাদকসেবী তাজুল ইসলাম তুষারকে তার বাবা মমিন শনিবার রাত ১টার দিকে ৯ পিস ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে রাতে থানায় একটি মামলাও হয় কিন্তু ভোর ৫টা থেকে ৬টার যেকোনো সময় তুষার থানা হাজতের ভেতর নিজের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, বর্তমানে নিহতের মরদেহ থানায় আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে আলাপ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা