ঢাজা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৫:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ৫২৯ শেয়ার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৭ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৭৪০ জন। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৫২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৮২ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুই দিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯

সপ্রকাশিত হয়েছে: ০৫:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১