ঢাজা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাঁকজমকপূর্ণ আয়োজনে বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত

ঝাঁকজমকপূর্ণ আয়োজনে বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত লালমাই প্রতিনিধি :

গতকাল ১৯ মার্চ শনিবার সকাল ১০টায় লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের শতবর্ষ ও শতায়ু ২০২২ বর্ণিল ভাবে উদযাপন করা হয়। দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি। শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গোলাম সারওয়ার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবদুল মালেক বিকম, মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব বাবু কল্যাণ মিত্র সিংহ, লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ,সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শূভাশীষ ঘোষ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জামাল নাসের, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ কামাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আবদুল মোতালেব, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রাব্বি সহ বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এফসিএ লোটাস কামাল বলেন সবার দাবির প্রেক্ষিতে বাগমারা উচ্চ বিদ্যালয় এবং বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়কে একত্রীকরণ করে জাতীয়করণ করা হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক ও র্যাফল ড্র কেক কাটা ও আতসবাজি ফোটানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম ও মোঃ বিল্লাল হোসেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

ঝাঁকজমকপূর্ণ আয়োজনে বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত

সপ্রকাশিত হয়েছে: ০১:৪৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২