ঢাজা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ গ্রাম হিরোইন রাখার  দায়ে গাইবান্ধায় যুবকের আমৃত্যু কারাদন্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একশ গ্রাম হিরোইন রাখার দায়ে ঠান্ডা মিয়া নামে এক যুবককে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত।একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড ও দেয়া হয়েছে।
সোমবার দুপুর  জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।কারাদন্ড প্রাপ্ত ঠান্ডা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে। এজাহারে বলা হয়, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোপন তথ্যের ভিত্তিতে আরজি সাহাপুর গ্রামের ঠান্ডা মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান দেয় পুলিশ। এ সময় বাড়ির মালিক ঠান্ডা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা। পরে তার শরীরে তলাশি চালিয়ে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদি হয়ে ঠান্ডা মিয়ার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে চার্জশিটেও তাকে একমাত্র অভিযুক্ত দেখানো হয়। ‘দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
জনপ্রিয় সংবাদ

চীন সফরে গেছেন মির্জা ফখরুল

১০০ গ্রাম হিরোইন রাখার  দায়ে গাইবান্ধায় যুবকের আমৃত্যু কারাদন্ড

সপ্রকাশিত হয়েছে: ০৭:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২