
প্রাণীসম্পদ অধিদপ্তর (এন এ টি পি-০২) এ আই এফ-২ ম্যচিং গ্রান্টের আওতায়, কাহালু উপজেলার ৯ টি সিআইজিতে সদস্যদের মাঝে ৫৬ টি ষাড় ও বকনা এবং ৬০ টি ছাগল বিতরণ করা হয়। গত বুধবার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিস ভবন চত্বরে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মাহবুব হোসেন চৌধুরীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে গরু ও ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, রওশন আরা, এলইও ডাঃ ডাঃ গোলাম মোস্তফা,ডাঃ সাকিলা আক্তার,লাইকস্টক ফিল্ড এ্যসিষ্টেট মনোয়ারুল ইসলাম প্রমুখ।
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ 




















