
মাদারীপুরের কালকিনিতে দুইটি পিকাপসহ চারটি গরু উদ্ধার এবং ডাকাত চক্রের ৫জন সদস্যকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার মৌলভীবাজার থেকে আটক করা হয়। উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গোলচত্বরের পাসে রাব্বির বেপারী গরু খামার থেকে এ ডাকাতির ঘটনা ঘটায় । গভীর রাতে রাব্বির খামারে ডাকাত চক্রের ওই সদস্যরা উপস্থিত হয়ে খামারে থাকা ব্যবসায়ী রাব্বি, আলভী ও রাতুলকে রশি দিয়ে বেঁধে ফেলে রাখে এবং এসময় খামের চারটি গরু দুইটি পিকাপে উঠিয়ে নিয়ে যায় ডাকাতরা পরে থানা কালকিনি পুলিশ খবর পেয়ে ওসি মোঃ শামীম হোসেন ফোর্স নিয়ে উপজেলার মৌলভীবাজার থেকে তাদেরকে আটক করে। এবং পরে ডাকাত সদস্যদের সাথে নিয়ে অন্যান্য ডাকাত সদস্যদের আটকের উদ্দেশ্য দফায় দফায় অভিযান চালায় কালকিনি থানা পুলিশ । এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায় । তাদের বিরুদ্ধে কালকিনি থানায় একটি মামলা হয়েছে। এছাড়া গতকাল রাতে মাদারীপুর র্যাব-০৮ ও কালকিনি থানা পুলিশের আলাদা আলাদা অভিযানে র্যাবের হাতে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিড়চর গ্রামে গাঁজা গাছসহ আটক হয় মোঃ শিপন হাওলাদার (৩০) নামে এক যুবকে ।তিনি ঐ এলাকার মৃত নেছারউদ্দিন হাওলাদারের ছেলে । আটকের পরে র্যাব কালকিনি থানায় তাকে হস্তান্তর করে। এবং কালকিনি থানা পুলিশের অভিযানে ফাসিয়াতলা বাজার নামক স্থান থেকে ১০০ গ্রাম গাঁজাসহ সোহেল খান নামের (৩৫) বছরের এক মাদক ব্যবসায়ীকে আটক হয় তিনি মাদারীপুর সদর থানার হোগল বাতিয়া গ্রামের মৃত ছাত্তার খানের ছেলে । তাদের বিরুদ্বে পৃথক দুটি মামলা হয়। এ বিষয়ে কালকিনি থানার ওসে শামীম হোসেন প্রেস ব্রিফিং করেন এবং তিনি বলেন আমরা বৃহ্সপতিবার রাতে খবর পেয়েই ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মৌলভীবাজার নামক স্থান থেকে ২ টি পিকাপ সহ চারটি গরু ও ডাকাত সদস্য চত্রেুর ৫ ডাকাত কে আটক করে থানায় নিয়ে আসি এবং গত কাল র্যাব ও পুলিশের আলাদা অভিযানে গাঁজা গাছসহ ও ১০০ গ্রাম গাঁজা সহ ২ জনকে আটক করি তাদের নামে মামলা হয়েছে এবং তাদের চালান করে মাদারীপুর প্রেরন করিছি।
আবু সাইয়েদ (পাশা) মাদারীপুর জেলা প্রতিনিধি: 

























