ঢাজা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত-১

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শামীম মিয়া (২৮) মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার সকালে জামালপুর-মাদারগঞ্জ মহা সড়কের পশ্চিম কোনা মালঞ্চ বাবর আলীর বাড়ীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে শামীম সাইকেল করে মহিরামকুল কাজে যাচ্ছিল। জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

হজকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, সৌদি আরবের নিরাপত্তা জোরদারের দাবি

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত-১

সপ্রকাশিত হয়েছে: ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২