
মুন্সীগঞ্জের গজারিয়ায় লঞ্চে বিদ্যুতায়িত হয়ে হোগলাকান্দি পাঙ্গাশিয়া ছোট নদীতে তলিয়ে যাওয়ার ৭ ঘন্টা পর নিলয়ের লাস উদ্ধার হয়। মঙ্গলবার ভোর ৫টায় ফায়ার সার্ভিসের ডুবরী দল উদ্ধার অভিযান চালিয়ে উপজেলার হোগলাকান্দী গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া নদী থেকে নিলয়ের নিথর দেহ উদ্ধার করে। উল্লেখ্য গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া খালে নৌ-ভ্রমেনে যাওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে ভাড়া করা লঞ্চ নোঙর করার সময় এ দুর্ঘটনা ঘটে। বাবা মা ও স্বজনরা একমাত্র পুত্র নিলয়কে হাড়িয়ে শোকে কাতর। নিলয়ের অকাল মৃত্যুতে হোগলাকান্দী গ্রাম শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা সকাল ৮টায় হোগলাকান্দী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়, পরে হোগলাকান্দী কবরস্থানে দাফন করা হয়। গজারিয়া ফায়ার সার্ভিসের ষ্টেষন অফিসার রিফাত মল্লিক জানান গতকাল রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি অনুকূলে না থাকায় নারায়ণগঞ্জ ডুবরী দল কে খবর পাঠানো হয়। রাতেই ডুবরী দল পৌঁছালে ভোর ৫টায় উদ্ধার অভিযান শুরু হলে ঠিক ১৫ মিনিট সময়ের মধ্যে নিলয়ের মরদেহ উদ্ধার করে। পরে লাস পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মোঃখায়রুল ইসলাম হৃদয়. স্টাফ রিপোর্টার(মুন্সিগঞ্জ)ঃ 





















