ঢাজা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ভিএম স্কুল : সেই রাবেয়ার স্থলে দায়িত্ব পেলেন মামুন

বুধবার (৩১ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে মোহা. মামুন অর রশীদ গত দুই বছর ধরে নওগাঁ কে ডি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি বগুড়া শহরের জলেশ্বরীতলায়। এর আগে তিনি ভিএম স্কুলে ছয় বছর সৎ ও নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছেন।  গত ৯ এপ্রিল বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (ভিএম) এক অভিভাবককে বিচারকের পা ধরতে বাধ্য করার ঘটনায় স্কুলটির প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়। সেই থেকে এই স্কুলে প্রধান শিক্ষকের পদ ফাঁকা ছিল।  উক্ত শূন্য পদে মোহা. মামুন অর রশীদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ড।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

বগুড়ার ভিএম স্কুল : সেই রাবেয়ার স্থলে দায়িত্ব পেলেন মামুন

সপ্রকাশিত হয়েছে: ১০:৩২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩