
ফেনী জেলা মৎস্যজীবী লীগের ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩) বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নষ্কর এর স্বাক্ষরিত এর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামরুজ্জামান কাজলকে আহবায়ক ও মোঃ দাউদুল ইসলামকে সদস্য সচিব করে ফেনী জেলা মৎসজীবি লীগের এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহমেদ সোহেল, ডাঃ সরওয়ার হোসেন, ইকবাল হোসেন, আতিকুর রহমান দুলাল, শাহিনুর আজিম চৌধুরী শিমুল, তোফায়েল আহমেদকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া ৪৩ জনকে সদস্য করে মোট ৫১ বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ ও অন্যান্য সদস্যরা ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ফেনী জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক কামরুজ্জামান কাজল ও সদস্য সচিব দাউদুল ইসলাম মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের সংসদ সদস্য উদ্দিন হাজারী এমপি এঁর প্রতি, ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম এবং ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু শুসেন চন্দ্র শীল এর প্রতি। সেইসঙ্গে তারা যেন নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সে ব্যাপারে সবার কাছে দোয়া চেয়েছেন।
ফেনী প্রতিনিধি 
























