ঢাজা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ১০:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১৪৫ শেয়ার

টানা শৈত্য প্রবাহের কারণে কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

আজ বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সমকালকে বিষয়টি নিশ্চিত করেন। মহাপরিচালক বলেন, শুধু পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষকরা বিদ্যালয়ে অন্যান্য কাজের জন্য উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শীতের কারণে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সংশ্লিষ্ট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত বাস্তবায়নে সয়শ্লিষ্ট আঞ্চলিক অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক সৈয়দ মাহমুদুল আজিজের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

তিন জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

সপ্রকাশিত হয়েছে: ১০:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪