ঢাজা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজিমপুরে শিশুশিক্ষার আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কিড্স কেয়ার স্কুল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র আজিমপুরে এক যুগ ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে একটি স্বপ্নময় শিক্ষাপ্রতিষ্ঠান—কিড্স কেয়ার স্কুল। প্রতিষ্ঠার শুরু থেকেই এই স্কুল শিশুদের মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ভিকারুনননেছা নূন স্কুল ও কলেজ, ইডেন মহিলা কলেজ ও অগ্রণী স্কুলের মতো দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা এই স্কুল ইতোমধ্যে এলাকাবাসী ও অভিভাবকদের আস্থাভাজন হয়ে উঠেছে।

২০১৫ সালে শিক্ষানুরাগী ও অভিজ্ঞ শিক্ষাবিদ অধ্যক্ষ জাহিদ হাসান-এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় কিড্স কেয়ার স্কুল। প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দূরদর্শী চিন্তা ও আন্তরিক প্রচেষ্টায় স্কুলটি আজ একটি আধুনিক ও শিশুবান্ধব শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে।

বিদ্যালয়ে বর্তমানে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান হচ্ছে। পাঠদানে রয়েছে অত্যাধুনিক  ক্লাস রুম , স্মার্ট বোর্ড ব্যবহারের সুবিধা এবং যুগোপযোগী লেকচার প্লান। নিয়মিত নেয়া হয় মাসিক মূল্যায়ন, যাতে শিশুদের উন্নয়ন পর্যবেক্ষণ করা যায় ঘনিষ্ঠভাবে।

শুধু একাডেমিক পাঠদানেই নয়, কিড্স কেয়ার স্কুল সমানভাবে গুরুত্ব দিচ্ছে সহশিক্ষা কার্যক্রমে। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে চিত্রাঙ্কন, নাচ, গান, আবৃত্তি, নাট্যচর্চা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এছাড়াও আয়োজন করা হয় বিজ্ঞান মেলা, বইপড়া উৎসব ও বিভিন্ন জাতীয় দিবস পালন।

অধ্যক্ষ জাহিদ হাসান বলেন, “শিশুরা যেন আনন্দের মধ্য দিয়ে শিখতে পারে, সেই পরিবেশ তৈরি করাই আমাদের প্রথম দায়িত্ব। তাদের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি।” তিনি জানান, ভবিষ্যতে স্কুলে ইংলিশ ভার্সন শাখা, ডিজিটাল লাইব্রেরি এবং আবাসিক সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে।

আজিমপুরসহ আশপাশের এলাকার বহু শিক্ষিত পরিবার এই স্কুলে তাদের সন্তানদের ভর্তি করিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, একটি নিরাপদ, যত্নশীল ও আধুনিক শিক্ষার পরিবেশই এই স্কুলকে আলাদা করে তুলেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

আজিমপুরে শিশুশিক্ষার আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কিড্স কেয়ার স্কুল

সপ্রকাশিত হয়েছে: ০১:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫