
কক্সবাজারের পেকুয়ায় এডু এইড ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী (সা:) এর কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, পুরষ্কার বিতরণ ও এসএসসি-দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতি ব্যক্তিদের সংবর্ধনা এবং মনির আহমদ স্মৃতি গণপাঠাগার উদ্বোধনী অনুষ্টান শনিবার সকালে স্থানীয় উত্তর মেহেরনামা ইসলামিয়া মনিরুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা এ,এইচএম বদিউল আলম। এডু এইড ফাউন্ডেশনের পরিচালক মো: ছিদ্দিক আজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক মোহাম্মদ ছফওয়ানুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, চমেক হাসপাতালের মেডিকেল অফিসার ডা: এম.এ মনসুর, বারবাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাছির উদ্দিন, জিয়া কলেজ সাইন্সল্যাব কালেক্টর মো: নাছির উদ্দিন,পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনচারি প্রমুখ।
পেকুয়া প্রতিনিধি : 























