
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রশাসনের কিছু লোকজন একটি দলের পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করছে। প্রশাসনে থেকে, রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিয়ে একটি দলের পক্ষে কাজ করবেন, বাংলাদেশের জনগন এটি মেনে নেবে না।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নয়, জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টাকে। জুলাই সনদের আইনি ভিত্তিকে আরও মজবুত করার জন্য গনভোটের আয়োজন করতে হবে, এবং গনভোট হতে হবে নভেম্বরেই।
শনিবার সকালে সিরাজগঞ্জর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামির ষান্মাষিক রোকন সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেছেন, গনভোট চাইলে একটি পক্ষ বলে আমরা নির্বাচন চাইনা, এটি হাস্যকর। আগামি সপ্তাহে নির্বাচন দিলেও জামায়াতে ইসলামি রাজি আছে। কিন্তু তার আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, লেভেল প্লেংয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম প্রমূখ।
মোঃ আব্দুর রউফ ,সিরাজগঞ্জ 

























