ঢাজা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে মামলার স্বাক্ষীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ,,

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মামলার স্বাক্ষীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী অর্জুন দাস জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর বিকেল আনুমানিক পাঁচটার দিকে জোরারগঞ্জ থানাধীন চরশরৎ এলাকার এম এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মো. ইমাম, নাসির উদ্দিন ও মনিরুল ইসলামসহ আরও কয়েকজন ব্যক্তি মামলার স্বাক্ষী অর্জুন কুমার দাশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পাশাপাশি দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং মামলা সংক্রান্ত বিষয়ে সাক্ষ্য প্রদান বা আইনগত পদক্ষেপ নিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় অর্জুন দাশকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। ভুক্তভোগীর পরিবার জানায়, থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও এখন পর্যন্ত কোনো কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে তারা চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

মিরসরাইয়ে মামলার স্বাক্ষীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ,,

সপ্রকাশিত হয়েছে: ০২:৩৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫