ঢাজা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন!

কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হোমনা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ,উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরী।এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা,শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা থানা অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হানিফ মেম্বার ও যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম, সাংবাদিক মোহাম্মদ আবদুল হক সরকার, এটিএম মোর্শেদুল ইসলাম, মো. কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান মো. আলমগীর সরকার, মো. আলী কাউসার এবং আবু রায়হান চৌধুরী প্রমুখ। বীর মুক্তিযোদ্ধাগণ জাতীয় বীর ও জাতীর শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার সুফল সর্বস্তরে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
বাদ যোহর মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
দুপুরে এতিমখানা ও হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
বিকেল ২টায় উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম সুধীজন একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

একই সময়ে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পাশাপাশি দিনভর অনুষ্ঠিত বিজয় মেলা–২০২৫ এ স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য, তাঁত ও কুটির শিল্পের বিভিন্ন স্টল দর্শনার্থীদের ব্যাপক আকর্ষণ করে।
সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন!

সপ্রকাশিত হয়েছে: ০২:৩০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫