ঢাজা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় শীতের তীব্রতা, ভোর-বেলা কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

ছবি : সংগৃহীত

নওগাঁ জেলায় কয়েক দিন ধরেই শীতের দাপট বেড়েছে। সকাল হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, যার কারণে রাস্তাঘাট ভিজে যাচ্ছে। দিনভর কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস

শীতের তীব্রতায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, “গত দুই দিন ধরে সূর্য মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। এ কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া ভোরে ঘর থেকে বের হওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

নওগাঁয় শীতের তীব্রতা, ভোর-বেলা কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

সপ্রকাশিত হয়েছে: ০১:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫