ঢাজা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জকসু নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের প্রতি শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০২:০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৯৩ শেয়ার

জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট প্রদানকারী সকল শিক্ষার্থীর রায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম

নির্বাচনে তার জয়কে ‘ভূমিধস বিজয়’ হিসেবে উল্লেখ করা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,
“এই ধরনের বড় শব্দ আমি ব্যবহার করতে চাই না। জয়-পরাজয় একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকেই আসে। ছাত্র সংসদ নির্বাচন মূলত একটি প্রতিনিধিত্ব করার প্রক্রিয়া মাত্র।”

বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে জকসু নির্বাচনের ফল ঘোষণা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

রিয়াজুল ইসলাম বলেন,
“জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিপক্ক ও মেধাবী। তারা নিজেদের বিচারবুদ্ধি অনুযায়ী যাকে যোগ্য মনে করেছেন তাকেই ভোট দিয়েছেন। কেউ ছাত্রদলকে বেছে নিয়েছেন, আবার কেউ আমাদের প্যানেলে ভোট দিয়েছেন।”

তিনি আরও বলেন,
“যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—উভয়ের সিদ্ধান্তকেই আমি সমান সম্মানের চোখে দেখি। শিক্ষার্থীদের রায়ের প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।”

নির্বাচনের পর শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের বিভাজন চান না উল্লেখ করে নবনির্বাচিত ভিপি বলেন,
“নির্বাচনের আগে যেভাবে আমরা অন্যান্য প্যানেলের ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, নির্বাচনের পরও ঠিক সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।”

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের কল্যাণে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ গড়ে তুলতে সকল পক্ষ সম্মিলিতভাবে কাজ করবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

জকসু নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের প্রতি শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম

সপ্রকাশিত হয়েছে: ০২:০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬